মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাস উদ্বোধন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বাদ আসর শহরের বেরীরপাড় পয়েন্টে উদ্বোধনী ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলালের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি মাওলানা আসাদ আল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, জেলা সহ সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনে রিক্সা প্রতিক এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী, মাওলানা রহমত আলী ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আলী।
এছাড়া মৌলভীবাজার পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক হাকিম মোঃ নিজাম উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মহসীন আজাদ, সদস্য আব্দুল আজাদ, ছাত্রনেতা মাজহারুল ইসলামসহ জেলা ও পৌর শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, মুহতারাম আমীরে মজলিস, মজলুম জননেতা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাফতের দাওয়াত পৌঁছে যাচ্ছে। জেলা শাখার এই উদ্যোগকে ঘিরে রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ সব উপজেলা শাখার দায়িত্বশীলরা সক্রিয়ভাবে যুক্ত হবেন।
দাওয়াতি মাসকে কাজে লাগিয়ে সদস্য সংগ্রহ, দাওয়াতি যোগাযোগ ও সংগঠন সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগ দেন।
















One thought on “মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাস উদ্বোধন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত”