সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ট্যাবলেট

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) রাতে প্রথম অভিযান চালানো হয় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার দেহখোলা বাজার এলাকায়। এসময় ফুলবাড়ীয়া থানার কালিবাজাইল গ্রামের বাসিন্দা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়ীয়া থানার মামলা নং-১৫(১)২৩, জিআর নং-১৫/২৩ এর ০২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।

পরে একই রাতে সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর আরেকটি দল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের খাগডহর (ঘুন্টি) এলাকায় অভিযান চালায়। এসময় টাউন হল মোড় হতে মুক্তাগাছা গামী সড়কের পাশে মেসার্স আফিফ ট্রেডার্সের সামনে থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোঃ সোহেল রানা (৩৭) ও মোঃ মনির হোসেন (২৮)। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও কোতোয়ালী থানায় পৃথক মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ট্যাবলেট

আপডেট সময় : ০৭:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫