সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ যুবকের মাদ্রাসা ছাত্রীকে জবাইয়ের চেষ্টা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে প্রতিবেশী এক যুবক। বুধবার (২০ আগস্ট) রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওঁত পেতে থাকা প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২) শিক্ষার্থীর মুখ চেপে ধরে গলায় ছুরি চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় সে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতেই সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন।

আহতের পরিবার জানান, প্রতিবেশী ইয়াসিন তাকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। ছাত্রীটি এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে হত্যাচেষ্টা চালায় সে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের জোর প্রচেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ যুবকের মাদ্রাসা ছাত্রীকে জবাইয়ের চেষ্টা

আপডেট সময় : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫