১০ হাজার ইয়াবাসহ পুলিশের কনস্টেবল আটক
- আপডেট সময় : ০৮:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া-বালুখালী এলাকার আকরাম উল্লাহর পুত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মনিরকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে যাওয়ার পথে লোহাগাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওবাইদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি সিএমপি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মনির দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসায় সক্রিয় ছিলেন। তিনি বাড়িতে আসলেই ইয়াবা নিয়ে যেতেন বলে এলাকায় প্রচলিত ছিল। পুলিশ পরিচয় দেওয়ায় এতদিন কেউ তাকে তল্লাশি করত না। সর্বশেষ বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হওয়ার পর বিষয়টি স্পষ্ট হলো।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) উখিয়া শাখার সভাপতি বলেন, দায়িত্বশীল পুলিশ সদস্যের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড সমাজে বড় নেতিবাচক প্রভাব ফেলে। সরকারি পোশাক পরে এমন কাজ মোটেও গ্রহণযোগ্য নয়।















