সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

এক সেনা নিহত, আহত ১১, নিখোঁজ ৪

গাজায় প্রতিরোধে পিছু হটল দখলদার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা শহরের আল-জাইতুন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে কয়েক ঘণ্টার তীব্র সংঘর্ষের পর পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। প্রতিরোধপন্থী গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রায় চার ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত, ১১ জন আহত এবং চারজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

সূত্র জানায়, প্রতিরোধ যোদ্ধারা দখলদার বাহিনীর সাঁজোয়া ইউনিটকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালায় এবং হেলিকপ্টার গানশিপের সঙ্গে তীব্র গুলি বিনিময় হয়। প্রতিরোধ বাহিনীর পাল্টা আঘাতে এলাকায় ব্যাপক গোলাবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা।

এছাড়া গাজার আল-সাবরা জেলা এবং দক্ষিণ উপত্যকার খান ইউনিসেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, এ পিছু হটা গাজা সিটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রচেষ্টায় আরেকটি বড় ধাক্কা। চলমান এই আক্রমণকে মানবাধিকার সংগঠন ও বিভিন্ন দেশ ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে নিন্দা জানিয়ে আসছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা আক্রমণে ইসরায়েলি সেনাদের মধ্যে ক্লান্তি ও মোহভঙ্গ দেখা দিয়েছে, যা অভিযানের অগ্রযাত্রাকে জটিল করে তুলছে।

যদিও তেল আবিব এ ঘটনাগুলোকে “নিরাপত্তা ঘটনা” বলে আখ্যা দিচ্ছে, বিশ্লেষকরা বলছেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের স্থিতিস্থাপকতা দখলদার বাহিনীর দুর্বলতা স্পষ্ট করেছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

এক সেনা নিহত, আহত ১১, নিখোঁজ ৪

গাজায় প্রতিরোধে পিছু হটল দখলদার বাহিনী

আপডেট সময় : ১২:৫২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫