সংবাদ শিরোনাম ::
এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি। সোমবার (১৮ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়। আদেশ আজ (সোমবার) থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ্য, একই দিন দুপুরে মাহিন সরকার স্বতন্ত্র প্যানেলে প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।













