সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রাজবাড়ীতে ভুয়া পুলিশ সদস্য আটক

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর কালুখালীতে তুষার (২৫) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সোনাপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

তুষার কুষ্টিয়া খোকসা উপজেলার শেখপাড়া ইউনিয়নের বিহাড়িয়া পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর মোড়ে পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করছিলেন তুষার। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ধাওয়া দেন। এ সময় তিনি কালুখালী সেনা ক্যাম্পে আশ্রয় নিতে গেলে সেনাবাহিনী তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, “ভুয়া পুলিশের খবর পেয়ে জনগণের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রাজবাড়ীতে ভুয়া পুলিশ সদস্য আটক

আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫