সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা-ফোন ছিনতাই

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধি আশিক চৌধুরীকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপুর এলাকার আলম চৌধুরীর ছেলে।

এলাকাবাসী জানান, রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকা থেকে বোর্ডবাজার যাওয়ার পথে আশিক একটি অটোরিকশায় ওঠেন। তবে অটোরিকশাটিতে আগেই ছিনতাইকারীরা যাত্রী সেজে বসেছিল। গাছা এলাকায় পৌঁছালে অটোরিকশাচালকসহ চারজন মিলে তার কাছ থেকে টাকা ও ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে আশিককে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রে’ফ’তার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা-ফোন ছিনতাই

আপডেট সময় : ০৭:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫