নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে হয় না: ড. ইউনূস
- আপডেট সময় : ০২:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে (সিএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কাজ হলো গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উপভোগ্য নির্বাচন করা। আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছি। অনেক সংস্কার প্রয়োজন, কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থা কারচুপি ও অপব্যবহারের শিকার।”
তিনি বলেন, “বাংলাদেশ পাকিস্তান ও চীনের পাশাপাশি ভারতের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। অর্থনৈতিক অঞ্চলগুলোতে নেপাল ও ভুটানও অন্তর্ভুক্ত হতে পারে। এতে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল ও বঙ্গোপসাগরের মাধ্যমে সুবিধা ভাগাভাগি সম্ভব।”
ভারতের সাথে অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। চাইলে যে কেউ বিনিয়োগ করতে পারে। বিষয়টি হলো সুযোগের সদ্ব্যবহার। শুধু চীনকে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে—এমনটি নয়।”














