সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে সহিংসতার জেরে জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে অবস্থান করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে।

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গোপালগঞ্জে রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, সাম্প্রতিক অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, “জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে কেউ ঘর থেকে বের হবেন না। সব বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং আইজিপি কন্ট্রোল রুম থেকে সরাসরি পরিস্থিতি তদারকি করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৯:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫