সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজ কার্যক্রমে দুর্নীতি বা ঘুষ নিলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজ কার্যক্রমে কেউ দুর্নীতি বা ঘুষ নিলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সতর্কবার্তা দেন তিনি। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, উড়োজাহাজের ভাড়া কমাতে কাজ চলছে। বিমানসহ হজে যুক্ত অন্য এয়ারলাইনসের সঙ্গে আলোচনায় হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে, যাতে তারা মতামত দিতে পারেন।

তিনি আরও জানান, গত হজে কিছু এজেন্সি ঢাকার বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। সৌদি আইনে এগুলো মাদক হিসেবে গণ্য হয়। এছাড়া, এক এজেন্সি মালিক হজযাত্রীর মাধ্যমে ২ কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেন, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে।

এসময় দেশের সুনাম রক্ষায় হাবসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৮:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫