সংবাদ শিরোনাম ::
খেলাফত মজলিসের প্রার্থী তালিকা ঘোষণার সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের আমীর শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
অনুষ্ঠানটি কাভার করতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমগুলোকে একজন রিপোর্টার ও একজন ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে—৫৯/৩/৩, পুরানা পল্টন (৫ম তলা), ঢাকা-১০০০ ঠিকানায়।














