সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে সোমবার দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে মালয়েশার উদ্দেশে রওনা হন ড. ইউনূস।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার ইস্যুতে আলোচনা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হবে।

প্রধান উপদেষ্টা সফরে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরে খাজানার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা সহযোগিতা এবং গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বিনিয়োগ আহ্বানের বিষয়টি গুরুত্ব পাবে। তিনি বলেন, “আমরা সমুদ্রের ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত মাছ আহরণ করি, অথচ আমাদের সীমানা প্রায় ২ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার—যা স্থলভাগের চেয়ে বেশি।”

এছাড়া প্রোটন হোল্ডিংসের সঙ্গে ইলেকট্রিক যানবাহন উৎপাদনের সম্ভাবনা এবং মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটার প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকও সূচিতে রয়েছে। প্রোটন হোল্ডিংস ইভি উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করছে এবং বাংলাদেশে এ খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

আপডেট সময় : ১২:১৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫