সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) আল-শিফা হাসপাতালের পরিচালক এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন আল জাজিরা আরবির সংবাদদাতা আল-শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।

আল-শরীফ দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে খবর পাঠাচ্ছিলেন। আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা একটি তাঁবুতে অবস্থানকালে তিনি ইসরায়েলি হামলায় নিহত হন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছিলেন, ইসরায়েল গাজার পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে। তার শেষ ভিডিওতে বিস্ফোরণের শব্দ ও মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত আকাশ দেখা যায়।

ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে আল-শরীফের বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করে এবং ‘সুনির্দিষ্ট প্রমাণ’ থাকার দাবি জানায়। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, আল-শরীফের সহিংস কার্যকলাপে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তার ভাষায়, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল তার দৈনন্দিন রুটিন।”

সম্প্রতি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজায় তাদের সাংবাদিকদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণা’র তীব্র নিন্দা জানিয়েছিল।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫