সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের পর শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মো. স্বাধীন ও আল-আমিন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, তারা সকলে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য।

তিনি বলেন, হত্যার কিছুক্ষণ পরই স্থানীয় এক ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ফুটেজের ভিত্তিতে তিনটি পৃথক দলে বিভক্ত হয়ে পুলিশ অভিযানে নামে এবং চারজনকে গ্রেপ্তার করে।

এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তায় তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা। তারা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। ওই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন তুহিন। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৬:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫