সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

তেঁতুলিয়া সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ১১ নারী আটক

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১১ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার শুকানি এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তারা ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ টাকা জব্দ করা হয়।

আটক নারীরা যশোর, নড়াইল ও ফরিদপুর জেলার বাসিন্দা। তারা পাচারকারী চক্রের দালালের মাধ্যমে এক লাখ ৬৫ হাজার টাকায় চুক্তি করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “জব্দ টাকা ও আটক নারীদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

তেঁতুলিয়া সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ১১ নারী আটক

আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫