সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ রয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এসব হামলা গাজার বিভিন্ন এলাকায় চালানো হয়।

চিকিৎসা সূত্র জানায়, গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় তিনজন নিহত হন। উত্তর গাজার শেখ রিদওয়ান এলাকায় এক বৃদ্ধ ও দুই নারী প্রাণ হারান। পূর্ব গাজার আল-তুফাহ এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া এক পরিবারের সাত সদস্য — পিতা, মাতা ও চার শিশু — ড্রোন হামলায় নিহত হন। একই এলাকায় আরও এক নারী নিহত হন।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে চারজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু। দক্ষিণ গাজার খান ইউনিসে গোলাবর্ষণে পাঁচজন নিহত হন এবং আগুন ধরে যায়। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলায় এক নারী ও তার শিশু নিহত হন। পূর্ব বানি সুহেইলায় তিনজন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।

রাফাহ শহরে ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি গুলিতে পাঁচজন প্রাণ হারান।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়েছে। ইসরায়েলি হামলায় অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। একইসঙ্গে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১২:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫