মহেশখালীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তা’লীমী মজলিস শেষে বিজয় র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তা’লীমী মজলিস শেষ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) এ র্যালিতে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
র্যালিটি জেলা সাধারণ সম্পাদক মাও. জে.এইচ.এম ইউনুছের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং নেতৃত্ব দেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ আল্লামা উবাইদুল কাদের নদভী কাসেমী (হাফি.)।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাও. জাহিদুজ্জামান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোল্লা খালেদ সাইফুল্লাহ, জেলা সভাপতি মাও. হাফিজ উদ্দিন, সংগঠন সম্পাদক মাও. তাজুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাও. নুরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাও. আতিকুর রহমান আজিজীসহ মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ জনতা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, জুলাই গণজাগরণে ইসলামী মূল্যবোধের বিজয় ঘটেছে, এ বিজয়কে সুসংহত করতে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়প্রতিজ্ঞ।
দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অগ্রসর সদস্যদের নিয়ে তা’লীমী মজলিস,ইসলামী সঙ্গীত, আলোচনা সভা ও দেশপ্রেমে উজ্জীবিত পরিবেশনা।













