সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নিউইয়র্কে মুসলিম পুলিশের জানাজায় হেডস্কার্ফ পরায় কটাক্ষ, ইসলামবিদ্বেষীদের কড়া জবাব নিউইয়র্ক গভর্নরের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে দায়িত্ব পালনের সময় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় অংশ নিয়ে হেডস্কার্ফ পরায় ইসলামবিদ্বেষী কটাক্ষের মুখে পড়েন অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। তবে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গভর্নর।

ডেইলি জং সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বন্দুকধারীর গুলিতে নিহত হন নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম। পরে গত বৃহস্পতিবার তার জানাজা অনুষ্ঠিত হয়। মুসলিম রীতিতে আয়োজিত জানাজায় গভর্নর ক্যাথি হোকুল, পুলিশ কমিশনার জেসিকা টিশ এবং শতাধিক নারী পুলিশ সদস্য মাথায় হেডস্কার্ফ পরিধান করেন।

এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, মার্কিন সিনেটর টেড ক্রুজ ব্যঙ্গ করে লেখেন, “Um, wut?”— যা সামাজিক মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শোকের সময় অশালীন আচরণ হিসেবে সমালোচিত হয়।

গভর্নর হোকুল তার প্রতিক্রিয়ায় বলেন, “শোকাহত পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানানো একজন নেতার দায়িত্ব। টেড ক্রুজের মন্তব্য অশালীন ও বর্বর।”

এদিকে, যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংস্থা CAIR সিনেটর ক্রুজের মন্তব্যকে “ঘৃণাত্মক ও ধর্মীয় অবমাননাকর” হিসেবে নিন্দা জানিয়ে তার কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার আহ্বান জানায়। সংস্থাটি আরও উল্লেখ করে, অতীতেও টেড ক্রুজকে ইহুদি নেতাদের সঙ্গে ধর্মীয় টুপি পরে বৈঠক করতে দেখা গেছে— যা তার দ্বিমুখীতার প্রমাণ।

তবে সমালোচনার মুখেও টেড ক্রুজ তার অবস্থানে অনড় থেকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, “আপনি প্রতিদিন হিজাব পরতে পারেন, কারণ আপনি তো খুব ‘ভদ্র’ মানুষ।”

উল্লেখ্য, দিদারুল ইসলামের মৃত্যুর ঘটনায় হামলাকারীসহ পাঁচজন নিহত ও একজন আহত হন। ঘটনার পর যুক্তরাষ্ট্রে ধর্মীয় সহনশীলতা ও রাজনৈতিক শালীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

তথ্যসূত্র: ডেইলি জং.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নিউইয়র্কে মুসলিম পুলিশের জানাজায় হেডস্কার্ফ পরায় কটাক্ষ, ইসলামবিদ্বেষীদের কড়া জবাব নিউইয়র্ক গভর্নরের

আপডেট সময় : ০৬:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫