‘বাংলাদেশের ইয়াজিদ’ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে: সামান্তা শারমিন
- আপডেট সময় : ০৭:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

‘বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে’— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার (৩ আগস্ট) রাজধানীতে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
সামান্তা শারমিন বলেন, “এই দেশে এনে শেখ হাসিনার বিচার করা হবে। কারণ সে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও চাকরির ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই গণ-অভ্যুত্থান তৈরি হয়েছে এসব অন্যায়ের বিরুদ্ধে।”
তিনি বলেন, “আমরা আপনাদের নিয়ে যুদ্ধের ডাক দিচ্ছি। বাংলাদেশে শিক্ষা হবে সর্বজনীন। প্রতিটি মানুষের অধিকার হবে এই শিক্ষা। আমরা এই শিক্ষাব্যবস্থাকে সবার জন্য উন্মুক্ত করবো।”
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি বলেন, “এই দেশের রাজনীতি কোনো পরিবারের কাছে বন্দি থাকবে না। কেউ কেউ আমাদের তরুণদের হেয় করছে, বলছে তরুণরা কিছু করতে পারবে না— আমরা তাদের করে দেখাবো।”













