সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহের ধোবাউড়ায় ১৪৫ বোতল ভারতীয় মদসহ আটক ৩

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫ ) রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার পঞ্চনন্দপুর এলাকা থেকে ১৪৫ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ধোবাউড়া সদর বাজার ব্রিজের পূর্ব পাশে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতরে রাখা প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন— বিল্লাল হোসেন (৩৩), সোনারগাঁও, গাজীপুর, জয়নাল (১৯), চারুয়াপাড়া, গাজীপুর এবং তৈয়ব সিদ্দিক (২৪), বিলাসপুর, জয়দেবপুর, গাজীপুর।

অভিযানে নেতৃত্ব দেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার। জেলা পুলিশ সুপার এবং হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানকে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ওসি আল মামুন সরকার বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ। ধোবাউড়ায় মাদকের কোনো স্থান নেই। আমরা অঙ্গীকার করেছি—মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে অভিযান অব্যাহত রাখব। আজকের সফল অভিযান তারই একটি উদাহরণ।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারতীয় মদ দেশের অভ্যন্তরে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর পুলিশ এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সচেতন নাগরিক ও জনসাধারণ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকলে ধোবাউড়া এলাকা মাদকমুক্ত হবে এবং যুব সমাজ সঠিক পথে ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহের ধোবাউড়ায় ১৪৫ বোতল ভারতীয় মদসহ আটক ৩

আপডেট সময় : ০৫:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫