ইংল্যান্ড-ওয়েলসে ফের ছেলেশিশুর জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে ‘মুহাম্মদ’
- আপডেট সময় : ১২:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

ইংল্যান্ড ও ওয়েলসে টানা দ্বিতীয়বারের মতো নবজাতক ছেলেশিশুদের মধ্যে সবচেয়ে বেশি রাখা নাম ‘মুহাম্মদ’। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ONS) জানিয়েছে, ২০২৪ সালে দেশ দুটিতে মোট ৫ হাজার ৭১২ জন শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ।
স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘নোয়াহ’ নাম, যা রাখা হয়েছে ৪ হাজার ১৩৯টি শিশুর। এরপর তালিকায় আছে অলিভার, আর্থার এবং লিও নামগুলো।
২০২৩ সালেই প্রথমবারের মতো নোয়াহকে টপকে মুহাম্মদ নামটি শীর্ষস্থান দখল করে। ধারণা করা হচ্ছে, দেশটিতে মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধির ফলে ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অন্যদিকে মেয়েশিশুদের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল ‘অলিভিয়া’। এরপর তালিকায় রয়েছে অ্যামেলিয়া, লিলি, ইসলা এবং ইভি।
প্রতিবেদনে আরও জানানো হয়, ১৯৮০-এর দশক থেকেই যুক্তরাজ্যে মুহাম্মদ নামটি জনপ্রিয় নামের তালিকায় প্রবেশ করে। বর্তমানে ‘আর্থার’, ‘আর্চি’, ‘জর্জ’ এবং ‘থিয়োডর’-এর মতো ঐতিহ্যবাহী নামগুলোও ছেলেশিশুদের মধ্যে সেরা ১০-এ অবস্থান করছে।
তথ্যসূত্র: Sky News.
















