সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যা হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে (৩১ জুলাই) ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। একজন আসামি এখনো পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
















