সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনাসহ পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে বিচার শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। তাদের অনুপস্থিতিতে আদালত গ্রে’ফ’তারি পরোয়ানাও জারি করেছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠন করেন। এই সিদ্ধান্তের মাধ্যমে মামলাগুলোর আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রে’ফ’তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত ১ জুলাই আদালত আসামিদের হাজির করতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। জানুয়ারিতে পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলা করে দুদক।

মামলাগুলোতে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়। সব মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনাসহ পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে বিচার শুরু

আপডেট সময় : ১২:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫