সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সৌদির দরজায় যুক্তরাষ্ট্র, তবুও মেলেনি ইসরায়েলের জন্য প্রতিরক্ষা সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দিতে সৌদি আরবকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। তবে রিয়াদ সেই অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

গত জুনে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায় ইসরায়েল। ওই সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলের টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) ব্যবস্থায় ঘাটতি দেখা দেয়। যদিও সৌদি আরবের হাতে THAAD না থাকলেও যুক্তরাষ্ট্রের অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। ফলে যুক্তরাষ্ট্র সৌদিকে অনুরোধ করেছিল কিছু প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলের জন্য বরাদ্দ দিতে।

এই অনুরোধের বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বিষয়টি নিশ্চিত করেন। তাদের একজন বলেন, “যুদ্ধকালীন সময়ে আমরা মধ্যপ্রাচ্যে যেসব দেশের কাছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, সবাইকেই ইসরায়েলকে সহায়তা দিতে বলেছিলাম। শুধু সৌদিকে নয়।”

তবে মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের হুমকি মোকাবেলায় সৌদি আরব ছিল সবচেয়ে উপযুক্ত অবস্থানে। এর আগে হুথিদের হামলা ঠেকাতে সৌদি আরব নিজ দেশেই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল।

এদিকে, সংঘাত চলাকালে সৌদি আরব যুক্তরাষ্ট্রের তৈরি THAAD সিস্টেমের প্রথম ব্যাটারিটি গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। যুদ্ধবিরতির মাত্র নয় দিন পর, ৩ জুলাই সেটি আনুষ্ঠানিকভাবে সক্রিয় করে সৌদি সেনাবাহিনী।

সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মজুত দ্রুত ফুরিয়ে আসছিল। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় যুক্তরাষ্ট্রের হাতে মাত্র ২৫ শতাংশ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট ছিল, যা বৈশ্বিক সামরিক কৌশলের জন্য বিপজ্জনকভাবে কম।

ইরান-ইসরায়েল সংঘাতের সময়ে ইসরায়েলের নিজস্ব তিন স্তরের আকাশ প্রতিরক্ষার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড মিসাইল-৩ (SM-3) ও অন্যান্য ব্যবস্থা ব্যবহার করা হয়। কিন্তু তা সত্ত্বেও ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়।

বিশ্লেষকদের মতে, ইরান যেভাবে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দীর্ঘমেয়াদি সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাস বারকি বলেন, “সমস্যাটা হলো, দীর্ঘমেয়াদি সংঘাতে প্রতিরক্ষা মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নতুন করে তৈরি করার সক্ষমতাও সীমিত।”

শেষপর্যন্ত, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে আরও গভীর আলোচনা শুরু করে, যাতে তাদের কেনা THAAD সিস্টেম ইসরায়েলের সহায়তায় ব্যবহার করা যায়। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতকেও অনুরোধ করা হয়। তবে আমিরাত ইসরায়েলকে বাস্তবে সহায়তা দিয়েছে কি না, তা নিশ্চিত করেননি সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের মতে, ইরানের এ হামলা উপসাগরীয় অঞ্চলের তুলনামূলক কম সুরক্ষিত দেশগুলোকে নতুন করে নিরাপত্তা ভাবনায় ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সৌদির দরজায় যুক্তরাষ্ট্র, তবুও মেলেনি ইসরায়েলের জন্য প্রতিরক্ষা সহায়তা

আপডেট সময় : ০৮:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫