সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে মাল্টা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এক ঘোষণায় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এ তথ্য নিশ্চিত করেন। খবর আল-আরাবিয়ার।

এক ফেসবুক পোস্টে আবেলা বলেন, ‌‘আমাদের অবস্থান মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি মাল্টার অঙ্গীকারকে প্রতিফলিত করে।’ তিনি জানান, স্বীকৃতির বিষয়ে মাল্টা সরকার দেশের ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে ছিল। এমনকি জুলাই মাসের মাঝামাঝি সময় মাল্টার মধ্য-ডানপন্থী বিরোধীরাও স্বীকৃতির দাবি জানায়।

ভূমধ্যসাগরীয় ইউরোপীয় ইউনিয়নের দ্বীপ রাষ্ট্র মাল্টা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তারা দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রতি সমর্থন ব্যক্ত করে। এর আগেও প্রধানমন্ত্রী আবেলা গত মে মাসে জানিয়েছিলেন, জুনে জাতিসংঘ সম্মেলনে স্বীকৃতি দেওয়া হবে, যদিও পরে সেই সম্মেলন স্থগিত হয়।

মাল্টার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও বলেন, ইসরায়েল যদি প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তিনি বলেন, ‘মানবিক বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্লিপ্ত থাকার সুযোগ নেই। বিশ্ব শিশুদের দুর্দশা দেখছে, জাতিসংঘকে আবারও ত্রাণ সরবরাহে অনুমতি দিতে হবে।’

এর আগে মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জি৭ জোটের মধ্যে ফ্রান্স প্রথম দেশ যারা ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পরিকল্পনা প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা

আপডেট সময় : ০৪:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫