সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাংলাদেশে ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে হানডা ইন্ডাস্ট্রিজ, বিনিয়োগ ২৫০ মিলিয়ন ডলার

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে তিনটি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে হংকংভিত্তিক হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে হানডা চেয়ারম্যান হান চুন এ ঘোষণা দেন।

হানডা ইন্ডাস্ট্রিজ প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করলেও, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা—বিডা, বেজা ও বেপজা—এর সহযোগিতা ও আশ্বাসের ভিত্তিতে তা ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। এই বিনিয়োগে দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট ও একটি নিটিং ও ডাইং ইউনিট গড়ে তোলা হবে, যাতে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

বৈঠকে হান চুন বলেন, “বাংলাদেশে আমরা শুধু কারখানা গড়ে তুলতে আসিনি, বরং সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষতা নিয়ে আসতে চাই। এখানে আমরা দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী।” তিনি আরও জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিতব্য কারখানাগুলোর প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি বুধবার (৩০ জুলাই) স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের কাজ ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস হানডার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশে চীনা বিনিয়োগের নেতৃত্ব আপনারা দিন। অন্যান্য প্রতিষ্ঠানকেও আকৃষ্ট করতে ভূমিকা রাখুন।” একই সঙ্গে তিনি বাংলাদেশি ডিজাইনারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালুর আহ্বান জানান, যাতে তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারেন।

বৈঠকে হান চুন হানডার কারখানা নির্মাণ-সংক্রান্ত পরিকল্পনার নকশা উপস্থাপন করলে ড. ইউনূস বলেন, “এটা যেন একটি শিল্পকর্ম। এই কারখানা শুধু অর্থনৈতিক নয়, নান্দনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হানডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাংলাদেশে ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে হানডা ইন্ডাস্ট্রিজ, বিনিয়োগ ২৫০ মিলিয়ন ডলার

আপডেট সময় : ০৯:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫