বিচার-সংস্কার ছাড়া নির্বাচন জাতির জন্য ডিজাস্টার হবে: জামায়াত আমির
- আপডেট সময় : ০৮:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার-সংস্কারের আগে যদি নির্বাচন হয়, তা জাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত এই আলোচনায় তিনি বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি একসাথে চলতে হবে। বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন জাতির জন্য ডিজাস্টার হবে।” তিনি আরও বলেন, “শহীদ পরিবারগুলোর দাবি—বিচার না দেখে আমরা কোনো নির্বাচন চাই না।”
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা বিচার চাই, কিন্তু যেন বিচারের নামে কারও ওপর জুলুম না হয়। যার যে বিচার প্রাপ্য, তা যেন ন্যায়সঙ্গতভাবে বাস্তবায়িত হয়।” তিনি প্রস্তাব দেন, “জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নিলে জামায়াত সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।














