সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো: নাহিদ ইসলাম

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে এবং মুজিববাদীদের বিচারের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের লড়াই এখনো শেষ হয়নি। একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়াই অব্যাহত আছে। আজকেও গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিয়েছে, মহড়ার চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জেও আমাদের ঠেকানো যায়নি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, গাজীপুরেও এসেছি। দেশের ৬৪ জেলায় আমরা গিয়েছি, যাবো। আমরা ঘোষণা দিয়েছি—দেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো এবং মুজিববাদীদের বিচারের মুখোমুখি করবো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫