সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হত না: নাহিদ ইসলাম

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না। তাকে ৫৪ বছর ধরে যেভাবে পূজা করা হয়েছে, তার পেছনেও ভাসানীর বড় অবদান রয়েছে। অথচ শেরে বাংলা ফজলুল হক ও মওলানা ভাসানীর মতো নেতাদের অবদান যথাযথভাবে স্মরণ করা হয় না।”

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “মওলানা ভাসানী ছিলেন পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কণ্ঠস্বর তোলা প্রথম রাজনীতিবিদ। কাগমারী সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় পাকিস্তানিদের বিদায় জানান। তিনি প্রথমে বুঝেছিলেন— পাকিস্তান শাসকদের সঙ্গে কোনো স্থায়ী সম্পর্ক গড়া সম্ভব নয়। তিনি ছিলেন গণমানুষের নেতা, তৃণমূল থেকে উঠে আসা সংগ্রামী রাজনীতিক।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর ভাসানী বলেছিলেন, ‘আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির গোলামি করতে নয়।’ তিনি শুধু পাকিস্তানের নয়, বরং দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। উপমহাদেশের ব্রিটিশ শাসন, পিন্ডি ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনিই ছিলেন অগ্রণী।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হত না: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫