সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

এনসিপিতে যোগ দিলেন কিশোরগঞ্জ যুবলীগের ৩ নেতা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে যুবলীগের তিন নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। এরা হলেন—জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল ও সদস্য বাসেত আহমেদ।

জানা গেছে, গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় এনসিপির এক পদযাত্রা ও পথসভায় অংশ নেন গোলাম কবির শ্যামল। সভায় তিনি মঞ্চে উঠে বক্তব্যও দেন। এরপর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুবলীগের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এছাড়া ৫ জুন ঘোষিত এনসিপির ইটনা উপজেলা আহ্বায়ক কমিটিতে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়া গেছে। ওই কমিটিতে গোলাম কবির শ্যামলকে ২ নম্বর সদস্য, কামরুজ্জামান সোহেলকে ৪ নম্বর এবং বাসেত আহমেদকে ১১ নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় জেলা যুবলীগের পক্ষ থেকে তিনজনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। বহিষ্কারের দাবিপত্রে স্বাক্ষর করেন জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল ও মো. রুহুল আমিন খান।

তবে অভিযুক্ত তিন নেতা বর্তমানে পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রতিক্রিয়ায় গোলাম কবির শ্যামল জানান, “আমি ২০১৮ সালেই যুবলীগ থেকে পদত্যাগ করেছি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

এনসিপিতে যোগ দিলেন কিশোরগঞ্জ যুবলীগের ৩ নেতা

আপডেট সময় : ০৭:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫