সংবাদ শিরোনাম ::
থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বড়লেখায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার পুনর্গঠন সম্পন্ন শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ঘিরে শাহবাগে উত্তেজনা

জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার ::
  • আপডেট সময় : ০৮:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত উপজেলা শুরা অধিবেশনে সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অধিবেশনে মাওলানা শামসুল হককে সভাপতি এবং মাওলানা বশির আহমেদকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে মাওলানা হাবিবুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

শুরা অধিবেশনটি পরিচালিত হয় অত্যন্ত শান্তিপূর্ণ ও গঠনমূলক পরিবেশে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

islamicbdnews.com/SUT

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত

আপডেট সময় : ০৮:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫