সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রাজধানীতে “নিশীতের নূর” এর মোড়ক উন্মোচন, তরুণ লেখকের আধ্যাত্মিক ভাবনায় মুগ্ধ পাঠকসমাজ

মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় : ০৩:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক মনোজ্ঞ আয়োজনে তরুণ লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান এর লেখা নতুন বই “নিশীতের নূর”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে তারুণ্য প্রকাশনী।

বইটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান লেখক, গবেষক, আলেম এবং পাঠকসমাজের প্রতিনিধিগণ। আলোচকেরা বইটির বিষয়বস্তু ও সাহিত্যগুণ নিয়ে গভীর প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের পাঠকদের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক সংযোজন বলে অভিমত দেন।

“নিশীতের নূর” মূলত এক পথিকের অন্তর্জাগরণের কাহিনি। অন্ধকার গহ্বরে হারিয়ে যাওয়া সেই মানুষটি এক সময় নিজের অস্তিত্ব সংকটে বিপর্যস্ত হয়ে পড়ে। চারপাশের নিস্তব্ধতা ও শূন্যতা তার আত্মাকে বন্দি করে রাখে। কিন্তু এক অনন্য মুহূর্তে তার অন্তরে প্রতিধ্বনিত হয় এক সুমধুর আজান—যা কেবল শব্দ নয়, বরং আল্লাহর রহমতের আহ্বান। এই আহ্বানই তার অন্তরে জ্বালিয়ে দেয় হিদায়াতের আলোর প্রদীপ।

বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় পাঠক খুঁজে পাবেন তওবার সৌন্দর্য, ঈমানের জাগরণ ও নতুন জীবনের সাহস। লেখক যেন এক আধ্যাত্মিক যাত্রার গল্পে জীবনের হারিয়ে ফেলা আলোকে পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। “নিশীতের নূর” শুধু একটি বই নয়, বরং অন্ধকার শেষে আলোর অন্বেষায় বেরিয়ে পড়া প্রতিটি হৃদয়ের প্রতিচ্ছবি।

বইটি বর্তমানে পাওয়া যাচ্ছে তারুণ্য প্রকাশনীর অফিস ও ফেসবুক পেজে, এছাড়াও রকমারি ডটকম ও ওয়াফি লাইফ-এ অনলাইন অর্ডারের সুবিধা রয়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রাজধানীতে “নিশীতের নূর” এর মোড়ক উন্মোচন, তরুণ লেখকের আধ্যাত্মিক ভাবনায় মুগ্ধ পাঠকসমাজ

আপডেট সময় : ০৩:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫