সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নিহত সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০১:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের সঙ্গে দেখা করেছেন।

গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেন চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, চার বছর বয়সী ছেলে আয়াত ও দেড় বছরের মেয়ে আজমীনকে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তার পরিবারের সঙ্গে দেখা করার তথ্য জানিয়ে ডাকসুর জিএস ফরহাদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘চার বছরের ছোট্ট আয়াত আমাকে বলেছে— আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।’

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে ছাত্রশিবিরের

তিনি জানান, পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে নিহত সাংবাদিকের দুই সন্তানের খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি সবসময় শিবলী পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করেছেন তিনি।

ফরহাদ বলেন, ‘বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নিহত সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির

আপডেট সময় : ০১:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫