সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কোরআন আবমাননা

অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র কোরআন অবমাননা করায় অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক সৈয়দ মানসুর হাশিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার অপূর্ব পাল নামে একজন শিক্ষার্থীকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেন।

এতে আরও বলা হয়, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারও করেছে। এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপূর্ব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি শৃঙ্খলা ভঙ্গ করায় বিভাগ থেকে সাময়িক বহিষ্কার ছিলেন। এবার তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের একজন শিক্ষক জানান, অপূর্ব পাল নামে ওই শিক্ষার্থী প্রথমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিল। পরে সেখানে সে অনিয়মিত হয়ে পড়ে। এরপর অপূর্ব জার্নালিজম বিভাগে শিফট করে। এখানেও সে অনিয়মিত হয়ে পড়ে। তার মধ্যে নানান ধরনের বিকৃতি মানসিকতার লক্ষণ দেখা যায়। এজন্য তাকে সাময়িক বহিষ্কারও করা হয়েছিল। সে ক্লাসেও অনিয়মিত এবং তার আচরণ স্বাভাবিক ছিল না।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

কোরআন আবমাননা

অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৯:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫