সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

তাহেরিসহ ১৬ জনের নামে হেফাজতের মামলা, গ্রেপ্তার ২, আসামিদের খুঁজছে পুলিশ

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৩:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরির নামে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিসহ এ মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি আরও ৫০-৬০ জন। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিকে ৪ নম্বর আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এ মামলায় ১০ সেপ্টেম্বর (বুধবার) ভোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) ও ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, হেফাজতের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

তাহেরিসহ ১৬ জনের নামে হেফাজতের মামলা, গ্রেপ্তার ২, আসামিদের খুঁজছে পুলিশ

আপডেট সময় : ০৩:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫