সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মাত্র ৮৮ দিনে কোরআন হাফেজ ব্রাহ্মণবাড়িয়ার ৭ বছরের ফাহিম

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) পবিত্র কোরআন মুখস্থ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ৭ বছর বয়সেই এই সাফল্য অর্জন করে সে দেখিয়েছে অদম্য মনোবল ও একাগ্রতার নজির।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) নবীনগর পৌর এলাকার নারায়নপুরের ‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা’ ফাহিমকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আলেম, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাহিমের বাবা ফারদুল হক মৃধা পেশায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারের ছোট ছেলে ফাহিম দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার ছোট।

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, “ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিক কঠোর অধ্যবসায়ের ফলেই সে মাত্র ৮৮ দিনে হিফজ সম্পন্ন করতে পেরেছে।”

পুত্রের এই সাফল্যে আবেগাপ্লুত ফারদুল হক মৃধা বলেন, “আমার ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন, সে যেন এই অর্জন ধরে রাখতে পারে।”

স্থানীয়রা বলেন, ফাহিমের এই অর্জন পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, কোরআনের আলো বুকে ধারণ করে সে একদিন ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে সমাজে নেতৃত্ব দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মাত্র ৮৮ দিনে কোরআন হাফেজ ব্রাহ্মণবাড়িয়ার ৭ বছরের ফাহিম

আপডেট সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫