সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ডাকসুর ভোটগ্রহণ শেষ

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৪:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বক্তব্য থেকে জানা যায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে।

দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শারীরিক শিক্ষা কেন্দ্রের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১৯৬৩টি ভোটের মধ্যে ১২৫৬ জন ভোট দিয়েছেন। অপরদিকে, দুপুর পৌনে ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে, শারীরিক শিক্ষা কেন্দ্রের সলিমুল্লাহ মুসলিম হলের ৬৬৫টি ভোটের মধ্যে ৩৫৫ জন ভোট দিয়েছেন। একই কেন্দ্রে জগন্নাথ হলের ভোট ২২২৫ ভোটের মধ্যে ১৩০০ এর মতো কাস্ট হয়েছে বলে জানা গেছে।

সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ডাকসুর ভোটগ্রহণ শেষ

আপডেট সময় : ০৪:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫