সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পূরণ করা ব্যালট দেওয়া সেই পোলিং অফিসার প্রত্যাহার

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১২:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কার্জন হল কেন্দ্রে এক ভোটারকে পূর্বে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তা হলেন অমর একুশে হলের কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী।

কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি উভয়টি পূরণ করে একটি ব্যালট বাক্সে দেন এবং অপরটি টেবিলে জমা রাখেন। পরে আরেক ভোটারের হাতে ভুলবশত সেই পূরণকৃত ব্যালট দেওয়া হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগ উঠার পর দায়িত্বরত পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী ঘটনাটি স্বীকার করে বলেন, ‘অনিচ্ছাকৃত হয়ে গেছে আরকি।’

এরপর সকাল সোয়া ১১টার দিকে কার্জন হলের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে প্রত্যাহার করেন।

কেন্দ্র ত্যাগ করার সময় সাংবাদিকরা তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পূরণ করা ব্যালট দেওয়া সেই পোলিং অফিসার প্রত্যাহার

আপডেট সময় : ১২:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫