হাটহাজারী ছাত্র জনতার তিন দফা দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- আপডেট সময় : ০১:৪৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

হাটহাজারীতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতার পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী ছাত্র জনতার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
দাবিগুলো হলো—
১) হাটহাজারী থানার ওসিকে বহিষ্কার করতে হবে।
২) হাটহাজারী মাদ্রাসার সামনের রাস্তা আজীবনের জন্য জঙ্গি সুন্নি বেদায়াতিদের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৩) সংঘর্ষে জড়িতদের শাস্তির আওতায় এনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ঘোষণায় বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে হাটহাজারী ছাত্র জনতার পক্ষ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে শনিবার দুপুরে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদল নেতা আরিয়ান ইব্রাহিম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র্যালি নিয়ে হাটহাজারী মাদরাসার সামনে দিয়ে যাওয়ার সময় মাদরাসার দিকে আঙুল তুলে অশোভন ইঙ্গিত করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে। পরে দুই পক্ষের সংঘর্ষে মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি পৌরসভা শাখা এক বিবৃতিতে জানায়, আরিয়ান ইব্রাহিমের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনের নাম ব্যবহার করার অভিযোগ এনে তাঁকে দায়ী করা হয় এবং নিন্দা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, আরিয়ানের কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত, এর দায়ভার সংগঠন বহন করবে না।
এসইউটি/
















