সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

হাটহাজারী মাদরাসায় বিদআতিদের হামলা

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ‘বিদআতি সুন্নি সম্প্রদায়’ পরিচয়ে একদল লোক মাদরাসার ওপর হামলা চালায় বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য থেকে জানা যায়। এতে কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত পর্যন্ত সামাজিক মাধ্যমে হামলার দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়।

রাত ৯টা ৪০ মিনিটে প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ও মাওলানা মুনির আহমদকে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত হয় দুপুরে। অভিযোগ রয়েছে, ফটিকছড়ি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড শাখার ছাত্রদল নেতা আরিয়ান ইব্রাহিম, যিনি মতাদর্শে সুন্নি হিসেবে পরিচিত, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র‌্যালি হাটহাজারী মাদরাসার সামনে দিয়ে যাওয়ার সময় মাদরাসার দিকে আঙুল তুলে অশোভন ইঙ্গিত করেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, আরিয়ান ইচ্ছাকৃতভাবে উসকানি দিয়ে মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করেছেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি পৌরসভা শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আরিয়ান ইব্রাহিমের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনের নাম ব্যবহার করার অভিযোগ এনে তাঁকে দায়ী করা হয় এবং নিন্দা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আরিয়ানের কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত, এর দায়ভার সংগঠন নেবে না।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন, মসজিদ ও মাদরাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন, কেউ যেন তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে শান্ত থাকে। পাশাপাশি আশ্বাস দিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে মাদরাসার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন কোনো উসকানিতে উত্তেজিত না হয়ে পড়াশোনায় মনোযোগ দেয় এবং আগামিকালের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে।

রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, হাটহাজারী মাদরাসার ছাত্রদের ওপর হামলা অব্যাহত রয়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

হাটহাজারী মাদরাসায় বিদআতিদের হামলা

আপডেট সময় : ১০:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫