সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শিবির সমর্থিত প্যানেলে জাকসু নির্বাচনে ৬ নারী প্রার্থী

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১২:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী ঐক্য জোট’ প্যানেল থেকে বিএনসিসি, ক্যাডেট ও খেলোয়াড় পরিচয়ের ছয় নারী শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা। সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে) পদে লড়ছেন গণিত বিভাগের শিক্ষার্থী ফারহানা আক্তার লুবনা। সহ-সমাজসেবা ও সহ-মানবসেবা উন্নয়নবিষয়ক সম্পাদক (মেয়ে) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা। কার্যকরি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিহাস বিভাগের নাবিলা বিনতে হারুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফাবলিহা জাহান এবং আইন ও বিচার বিভাগের নুসরাত জাহান।

প্রার্থীদের মধ্যে মেঘলা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। লুবনা খেলাধুলায় সরাসরি যুক্ত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং বিএনসিসি ও গার্লস গাইডে কাজ করেছেন। নিগার সুলতানা বিশ্ববিদ্যালয়ের কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। নাবিলা তরী সংগঠনের শিক্ষক হিসেবে কাজ করছেন। নুসরাত জাহান ইমা প্রীতিলতা হলের হ্যান্ডবল দলের খেলোয়াড় এবং নারী ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণকারী। ফাবলিহা জাহান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সক্রিয় সদস্য।

প্রার্থীরা জানিয়েছেন, নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান, সমান সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমই তাদের এই প্যানেল বেছে নেওয়ার অন্যতম কারণ। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে এসব ইতিবাচক উদ্যোগের জবাব দেবেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শিবির সমর্থিত প্যানেলে জাকসু নির্বাচনে ৬ নারী প্রার্থী

আপডেট সময় : ১২:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫