সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁসে সমালোচনার ঝড়

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা কমিটির কার্যকরী সদস্য আবদুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

প্রথমদিকে আবদুর রহিম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার স্ত্রী। তবে পরে স্বীকার করেন, ওই নারী তার স্ত্রী নন। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা বিএনপি এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার আচরণের নিন্দা জানাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা কমিটি বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেছে। তবে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, “একদিকে ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস হওয়া হতাশাজনক, অন্যদিকে দায়িত্বশীল কোনো নেতার কাছ থেকে অসামাজিক আচরণও কাম্য নয়।”

এ বিষয়ে এনসিপি মাদারীপুর জেলা শাখার নেতারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। আবদুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তিনি প্রকাশ্যে অনুপস্থিত।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁসে সমালোচনার ঝড়

আপডেট সময় : ০৫:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫