সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চবিতে ফের সংঘর্ষ, উপ-উপাচার্যের অভিযোগ ছাত্রলীগের ক্যাডারদের বিরুদ্ধে

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনার জেরে ফের সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা। এতে চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অনেকে আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় এ সংঘর্ষ ঘটে।

উপ-উপাচার্য বলেন, ছাত্রলীগের একদল ক্যাডার স্থানীয় গ্রামবাসীদের ভেতরে নিয়ে সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে পরিস্থিতি মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে ওঠে।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে একই এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষ শুরু হয়। ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বেলা ১২টার দিকে আন্দোলনের একপর্যায়ে ফের সংঘর্ষ বাধে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এ সময় উপ-উপাচার্য ও প্রক্টরসহ অনেকেই আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ফাঁকা গুলি ছোড়েন। তবে এখন পর্যন্ত সেনাবাহিনী বা পুলিশের সহযোগিতা পাননি তারা।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চবিতে ফের সংঘর্ষ, উপ-উপাচার্যের অভিযোগ ছাত্রলীগের ক্যাডারদের বিরুদ্ধে

আপডেট সময় : ১০:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫