সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে উপাচার্যের দপ্তরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নতুন ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যেকোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট একটি গুরুত্বপূর্ণ প্রচারমাধ্যম। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, একাডেমিক, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রাথমিক ধারণা পাওয়া যায় ওয়েবসাইটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়েও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আমরা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ওয়েবসাইট তৈরি করেছি।”

অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোঃ আলী আজগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোহসিনা সুলতানা এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আগের ওয়েবসাইটটি ছিল পুরনো ও আধুনিক ফিচারবিহীন। নতুন ওয়েবসাইটটি তথ্যসমৃদ্ধ, ব্যবহারবান্ধব এবং দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে। ওয়েব ঠিকানা অপরিবর্তিত থাকলেও এর নকশা ও কার্যকারিতায় এসেছে বড় পরিবর্তন। সার্বিক তত্ত্বাবধান করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন

আপডেট সময় : ০২:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫