১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে, ১ জিবি ডেটা পাবেন যেভাবে
- আপডেট সময় : ১০:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

জুলাই মাসের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই “ফ্রি ইন্টারনেট ডে” পালন করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে দেশের সকল মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট একবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানান, ৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং ৮ জুলাই বিটিআরসির ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা পাঠানো হয়েছে।
এই নির্দেশনার ভিত্তিতে ১৮ জুলাই তারিখে সকলে একবারের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট সুবিধা পাবেন, যা পাঁচ দিন ব্যবহারযোগ্য থাকবে।
ফ্রি ইন্টারনেট পেতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে—
গ্রামীণফোন: 1211807#
রবি: 41807#
বাংলালিংক: 1211807#
টেলিটক: 1111807#
তথ্যসূত্র: বিটিআরসি










