সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সৌদি আরবে ২২ হাজার ১৪৭ অবৈধ প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে চলমান নিরাপত্তা অভিযানে মাত্র এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন ২২ হাজার ১৪৭ জন অবৈধ প্রবাসী। ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানের তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮৩৫ জন আবাসন আইন, ৪ হাজার ৭৭২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪০ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ধরা পড়েছেন আরও ১ হাজার ৮১৬ জন, যাদের ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করা অবস্থায় আটক হয়েছেন আরও ৩৪ জন।

আইন লঙ্ঘনকারীদের সহায়তার অভিযোগে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২১ হাজার ১৪৩ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান, যাদের মধ্যে ১৮ হাজার ৩২৬ জন পুরুষ এবং ২ হাজার ৮১৭ জন নারী রয়েছেন। এরই মধ্যে ১০ হাজার ৮২০ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, মোটা অঙ্কের অর্থদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যদি অবৈধ অভিবাসীদের সহায়তা বা আশ্রয় দেয়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে নাগরিকদের ৯১১, ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সৌদি আরবে ২২ হাজার ১৪৭ অবৈধ প্রবাসী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫