সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বরিশালে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের কাশিপুরে বাড়িতে ঢুকে লিটন সিকদার (৩৮) নামের স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছোট ভাই, বোন ও মাকেও কুপিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্লবাড়ি গ্রামে গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত লিটন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। লিটনের বোন মুন্নি বেগমের স্বামী জাকির গাজী দ্বিতীয় বিয়ে করায় সম্প্রতি লিটন তাঁর বোনজামাইকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই লিটনকে খুঁজছিল জাকিরের স্বজনেরা।

আজ আসরের নামাজের পর লিটনের বাড়ি ঘিরে ফেলে একদল যুবক। উপস্থিত পুলিশের সামনে বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের। পরে স্থানীয় আলো গাজীর নেতৃত্বে ২০–২৫ জন ভেতরে ঢুকে লিটনকে কুপিয়ে হত্যা করে। তাঁর ডান হাত কেটে ফেলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলাকারীরা ঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। আহত হন তাঁর ভাই সুমন সিকদার (৩৪), বোন মুন্নি বেগম (৩৬) এবং তাঁদের মা। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বোন মুন্নি বেগম জানান, ‘আমি ও আমার স্বামী জাকির গাজী পারিবারিক বিরোধে পাল্টাপাল্টি মামলা করি। আজ আদালত থেকে জামিন নিয়ে পুলিশসহ বাড়ি ফিরি। তখন পুলিশের সামনেই আমাদের ওপর হামলা চালানো হয়।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেন বলেন, ‘স্থানীয় বিরোধে একজন নিহত হয়েছেন। আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বরিশালে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

আপডেট সময় : ০১:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫