সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ শুক্রবার (৩০ মহররম, ২৫ জুলাই) পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন ইসলামী বিশ্বের দুই প্রখ্যাত আলেম। বিষয়টি নিশ্চিত করেছে হারামাইন কর্তৃপক্ষ।

মসজিদে হারামে আজ জুমার নামাজে ইমামতি করবেন শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানী। ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি মদিনায় জন্মগ্রহণকারী এ শায়খ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

২০০৭ সালে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। ২০০৮ সাল থেকে নিয়মিত তারাবির ইমামতির দায়িত্ব পালন করছেন তিনি। কোরআনের সুললিত তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে তার পরিচিতি রয়েছে।

অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল কাসিম। ১৯৬৭ সালে মক্কায় জন্ম নেওয়া এই আলেম মসজিদে নববির খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মদিনার শরিয়া আদালতের বিচারকের দায়িত্বেও রয়েছেন।

শায়খ আল কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৮৯ সালে মাস্টার্স ও ১৯৯২ সালে ইসলামি ফিকহে পিএইচডি সম্পন্ন করেন।

সুললিত কোরআন তেলাওয়াতের জন্য তিনিও ব্যাপকভাবে পরিচিত এবং সৌদি আরবের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।

তথ্যসূত্র: ইনসাইড দ্য হারামাইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা

আপডেট সময় : ১২:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫