সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

৪৫ ঘণ্টায় শেষ হলো জাকসুর ভোট গণনা, ফল প্রকাশ সন্ধ্যায়

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৪৫ ঘণ্টা পর শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় সময় বেশি লেগেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান জানান, দুপুর ২টার মধ্যে ভোট গণনা শেষ হবে এবং চূড়ান্ত ফলাফল সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন। নারী প্রার্থী রয়েছেন ৬ জন।

নির্বাচনে অংশ নেয় মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল। তবে ভোটগ্রহণ চলাকালে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। বর্জনকারীদের মধ্যে রয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’, ছাত্র ফ্রন্টের একটি বিভাজিত অংশ ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট গ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

৪৫ ঘণ্টায় শেষ হলো জাকসুর ভোট গণনা, ফল প্রকাশ সন্ধ্যায়

আপডেট সময় : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫